প্রথম পাতা > কবিতা, কাব্য > বিপ্লবী পল্লব

বিপ্লবী পল্লব

এখনো অবাক হই মানুষ দেখে
ক্লান্ত ছায়ায় রোদের ফাঁকে,
অবাক করা মানুষগুলো
আজো নাকি স্বপ্ন দেখে।

মানুষগুলো স্বপ্ন দেখে
প্রস্তরে ঢাকবে আকাশটিকে,
জ্যোৎস্না তাই মুখ লুকিয়ে
কালো ছায়ার আঘাত হানে
জমির বুকে।

পত্র পল্লবে উঠে ধ্বনি
আসছে মানুষ পালাও এখনই,
কুঠারের আঘাতে ভাঙ্গবে
কারো বুক;
হাঁটু গেড়ে পরবে লুটায়ে
দেখবে তা জনতা উৎসুক।

শাখা প্রশাখায় মন্ত্র শুনি
সদলবলে আসছে খুনি,
সবুজ পল্লব আজ লাল হবে
ঘুমন্ত ভূমি জেগে উঠবে
কংক্রিটের গর্ভ ফেরে
নশ্বর মানুষের নশ্বর স্বপ্ন
ভূমিই আজ নিবে কেড়ে।

About these ads
  1. জুন 16, 2012 at 7:35 অপরাহ্ন | #1

    বিদগ্ধ মনের কাব্য।
    ভাল লাগা অনেক।

  1. No trackbacks yet.

জবাব দিন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,347 other followers

%d bloggers like this: